ads

বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুলাই ২৩, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ জুলাই মঙ্গলবার রাতে উপজেলার নয়াবিল গ্রাম থেকে গ্রেফতারের পর বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আহসান হাবীব হেলাল (৪৮) নয়াবিল গ্রামের মৃত ইমান আলীর ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নয়াবিল এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। ওইসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে গেলেও এক কেজি গাঁজাসহ আহসান হাবীব হেলালকে গ্রেফতার করে পুলিশ। পরে বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পুলিশের মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!