ads

সোমবার , ২১ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার কাছে হার দিয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজের

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২১, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ

টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ। এর মধ্যে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে লজ্জাজনকভাবে ২৭ রানে অলআউট। লাল বলে এমন অপমানজনক ও বাজে পারফরম্যান্সের পর সাবেক কিংবদন্তিদের নিয়ে জরুরি সভা ডেকেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। তবে সেই সভা তাৎক্ষণিকভাবে কোনো সুফল বয়ে আনতে পারেনি। টি-টোয়েন্টি সিরিজও হার দিয়েই শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অসিরা। বাংলাদেশ সময় ২১ জুলাই সোমবার সকালে কিংস্টনের সাবিনা পার্কে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৩ উইকেট আর ৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

Shamol Bangla Ads

ওয়েস্ট ইন্ডিজের পুঁজি আরও বড় হতো পারতো। শেষ দিকে ৩ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়েই নিজেদের কপাল পুড়েছে ক্যারিবীয়রা। ১৮ ওভারেই ৪ উইকেটে ১৮৩ রান করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ১৯তম ওভারে মাত্র ১ রান নিতেই ৩ উইকেট হারায় তারা। আর ইনিংসের শেষ ওভারে আসে মাত্র ৫ রান, সেটিও ১ উইকেটের বিনিময়ে। অর্থাৎ শেষ ২ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। অথচ শুরুতে স্বাগতিকরা যেভাবে ব্যাট করেছে, তাতে চোখ বন্ধ করে দলীয় স্কোর ২০০ পার হওয়ার কথা।

ওপেনার শাই হোপ ৩৯ বলে ৫৫, তিনে নামা রস্টন চেজ ৩২ বলে ৬০ ও চারে নামা শিমরন হেটমায়ার ১৯ বরে ৩৮ রান করে ক্যারিবীয়দের ভালো শুরু এনে দেন। কিন্তু নিচের দিতে কেউ দুই অংকের ঘর ছুঁতে পারেননি। এর মধ্যে তিনজন মেরেছেন ডাক। ৯ বলে খেলে ৮ রান করেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পথে থাকা আন্দ্রে রাসেল।

Shamol Bangla Ads

অস্ট্রেলিয়ার হয়ে এদিন অভিষেক টি-টোয়েন্টিতেই ফিফটি হাঁকান মিচেল ওয়েন। ২৭ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন তিনি। আরেকটি ফিফটি আসে ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে। ২৬ বলে ৫১ রান করেন ডানহাতি ব্যাটার। জোড়া ফিফটিতে স্বাচ্ছন্দ্যেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!