ads

রবিবার , ২০ জুলাই ২০২৫ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের রাজনীতি এখন ২টি প্রধান ভাগে বিভক্ত : রনি

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২০, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ

সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি মন্তব্য করে বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখন ২টি প্রধান ভাগে বিভক্ত—একদিকে বিএনপি, অন্যদিকে জামায়াত ও অন্যান্য ইসলামপন্থী দল। তিনি বলেন, অনেক ছোট ছোট দল, যারা একসময় বিএনপি, আওয়ামী লীগ কিংবা জামায়াতের সঙ্গে ছিলো, তারা এখন বড় অংশে জামায়াতের দিকে ঝুঁকছে। ফলে বিএনপি কার্যত একা হয়ে পড়েছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে ওইসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

তিনি বলেন, মাঠে এখন বিএনপির সঙ্গে হাতে গোনা দু-চারটি দল আছে, তবে এভাবে চলতে থাকলে তারা টিকতে পারবে না এবং শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে মিলিত হবে। এই বাস্তবতা বিএনপি বুঝে গেছে ফলে বিএনপি-জামায়াতের রাজপথে সংঘাত একেবারে অনিবার্য। রনি আরও বলেন, ‘১৯৯১ সাল থেকে গত প্রায় ৩৫-৩৬ বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপি মনে করেছে, পুরো বাংলাদেশ তাদের জন্যই। অন্য রাজনৈতিক দলগুলো কেবল তাদের সহায়ক শক্তি, যারা তাদের কথায় হাসবে, কাঁদবে।
কিন্তু ২০২৫ সালে এসে সেই মনোভাবের ওপর প্রথমবারের মতো আঘাত এসেছে। এখন ছোট দলগুলো আর আগের মতো মাথা নত করছে না।’

তিনি আরও বলেন, আমাদের অনেক রাজনৈতিক সিনিয়র নেতারা এখনো এই নতুন বাস্তবতাকে উপলব্ধি করতে পারছেন না। ফলে আন্তর্জাতিক সম্পর্ক, বিশেষ করে ভারত-বাংলাদেশ, চীন-বাংলাদেশ কিংবা আমেরিকা-পাকিস্তান ইত্যাদি সম্পর্কের সঙ্গে দেশের রাজনীতি যে গভীরভাবে জড়িত, সেটি তারা উপেক্ষা করছেন। এই ভুল দৃষ্টিভঙ্গি চলতে থাকলে ভবিষ্যতের নির্বাচন নয়, বরং সংঘর্ষই অনিবার্য হয়ে উঠবে।

Shamol Bangla Ads

আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, যেমন আফগানিস্তানে তালেবান ছাত্ররা, যাদের একসময় খাটো করে দেখা হতো, তারা আমেরিকান ও রাশিয়ান বাহিনীকে পরাজিত করে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেছে। আমাদের দেশের মাদরাসা ছাত্রদের নিয়েও তাচ্ছিল্য করা হয়, কিন্তু সময় বদলে গেছে। ছাত্রদের নেতৃত্বকে খাটো করে দেখলে চলবে না।

Need Ads
error: কপি হবে না!