ads

রবিবার , ২০ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
জুলাই ২০, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটু‌ক্তি, বি‌ভিন্ন অপপ্রচা‌র, নির্বাচন নি‌য়ে ষড়যন্ত্র এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে শেরপুরে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই শনিবার রাতে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষণ করে।

Shamol Bangla Ads

পরে শহরের থানার মোড়ে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. হযরত আলী, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, কামরুল ইসলাম ও সাইফুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, সদর উপজেলা যুবদলের আহবায়ক পারভেজ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি হাশেম আহম্মেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জল প্রমুখ।

বক্তারা বলেন, দু’একটি রাজনৈতিক বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে জনগণকে উসকে দিতে তারা কাল্পনিক বক্তব্য উপস্থাপন করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভূয়া আইডি চালু করে একের পর এক মিথ্যা ও গায়েবি অপপ্রচারে লিপ্ত রয়েছে তারা। ক্ষমতার লোভে বিএনপির বিরুদ্ধে নানাভাবে কাল্পনিক, অসত্য ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তারা। আমরা বলতে চাই, বিএনপি উড়ে আসা দল না। এটি প্রতিটা জনগণের পছন্দের দল। কাজেই এসব অপপ্রচার করে বিএনপির কোন ক্ষতি করা যাবে না। অপপ্রচারের বিরুদ্ধে জনগণকে আরো সচেতন হতে হবে। একইসাথে দেশে কোন সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করা হলে তা রাজপথে থেকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

Shamol Bangla Ads

বিক্ষোভ মিছিলে জেলা ও সদর উপজেলাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!