ads

বৃহস্পতিবার , ১০ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঘুড়ি উৎসব প্রতিযোগিতা

খবর টি পড়েছেন : ১৬৭
শেরপুরে ঘুড়ি উৎসব প্রতিযোগিতা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব ও ঘুড়ি কাটাকাটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শহরের ১নং ওয়ার্ডের পূর্ব নবীনগরবাসীর আয়োজনে ১০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে স্থানীয় রৌয়া বিলে অনুষ্ঠিত ওই ঘুড়ি উৎসবে বিভিন্ন এলাকা থেকে রং-বেরঙের বাহারি ঘুড়ি নিয়ে হাজির হন সৌখিন ঘুড়ি উড়ানকারিরা। এছাড়া ঘুড়ি কাটাকাটি প্রতিযোগিতায় ১৬ জন লাটাইধারী অংশ নেন।
নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত কাটাকাটি প্রতিযোগিতায় শহরের তেরাবাজার এলাকার তারেক মিয়া চ্যাম্পিয়ন ও নবীনগর এলাকার মিঠুন মিয়া রানারআপ হন। চ্যাম্পিয়ন লাটাইধারীকে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং রানারআপকে একটি মোবাইল ফোন সেট পুরষ্কার প্রদান করা হয়। এছাড়া এ উপলক্ষে সেখানে এক ঘোড় দৌড় প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত বিজয়ী ও বিজিতদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

Shamol Bangla Ads

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, ডিএফএ সাধারণ সম্পাদক হাকিম বাবুল, চেম্বার পরিচালক অজয় চক্রবর্তী জয়, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব আহমেদ শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা-দোয়া মাহফিল পরবর্তী সংবাদ শেরপুরে শেষ হলো ঐতিহ্যবাহী পৌষ মেলা

সর্বশেষ - ইতিহাস ও ঐতিহ্য

Shamol Bangla Ads