আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার পৌর এলাকায় মাদক দ্রব্যের ভয়াবহ বিচরন ও অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় সাধারন মানুষদের শংকিত হয়ে পড়েছিল । সে কারনে পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ সহ নিমূল করতে উদ্যোগ গ্রহন করেন। এ লক্ষ্যে শুক্রবার রাতে সান্তাহার পৌর সভার ৭ নম্বর ওয়ার্ডের চা-বাগান কলোনীতে মাদক দ্রব্য ও অসামজিক কার্যক্রম নির্মূল কমিটি গঠন করা হয়েছে।
৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভূট্টু। আরও বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু, এ্যাড. শেখ কুদরত-ই-এলাহী কাজল, টিএসআই মিজানুর রহমান, ব্যবসায়ী সাবের আহম্মেদ চৌধুরী লেদু, তিলকপুর ইউ,পি সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, অবঃ রেলওয়ে স্টেশন মাস্টার সাজ্জাদ হোসেন, পৌর যুবদল সভাপতি মামুনুর রশিদ মামুন, আব্দুল বারী প্রমুখ। পরে সর্ব সম্মতিক্রমে ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্দুল কুদ্দুসকে আহবায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট মাদক দ্রব্য ও অসামজিক কার্যক্রম প্রতিরোধ ও নির্মূল কমিটি গঠন করা হয়। এ কমিটি এলাকার মাদক দ্রব্য ও অসামাজিক কার্যক্রম প্রতিরোধে স্থানীয় পুলিশকে সার্বিক সহযোগিতা প্রদান করবেন।




