ads

বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রশাসনের নির্বিকার ভূমিকা কেবল আমাদের নয়, আপনাদের জন্যও হুমকি : ইঞ্জিনিয়ার লিখন

স্টাফ রিপোর্টার
জুলাই ১৭, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র শেরপুর জেলার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া বলেছেন, প্রশাসনের নির্বিকার ভূমিকা কেবল আমাদের নয়, আপনাদের জন্যও হুমকি হবে। এই বাংলাদেশ আপনাদের জন্যও হুমকি হবে। তিনি গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ১৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে শেরপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রশাসনকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, আমরা জুলাই যোদ্ধারা এখনো মরে যাইনি। আমরা গণঅভ্যুত্থানে বন্দুকের নলের মুখ থেকে বেঁচে আসা সংগ্রামী। আমাদের কেউ দমাতে পারবেন না। যদি দমাতে আসেন তাহলে আপনারা ধংস হবেন।

প্রশাসনের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার লিখন বলেন, আমাদের ভাই ও বোনেরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য জীবন দিয়েছে। যে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছি। আর আপনারা সেই সন্ত্রাসী ছানু-রুমান ও তাদের প্রেতাত্মারা এখনো শাস্তির আওতায় না আসা আমাদের জন্য লজ্জার। আর সন্ত্রাসীরা যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, শেরপুরে যেন আওয়ামী সন্ত্রাসীরা যেন জায়গা না পায় সেদিকে সচেতন থাকুন।

Shamol Bangla Ads

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী লুৎফর রহমান লাজু, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব শাহানুর রহমান সায়েম প্রমুখ।

সমাবেশের আগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে জড়ো হয় মিছিলকারীরা। ওইসময় জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ফিরোজ আহমেদ, তান্না ইসলাম, সদস্য আরিফ সাফ্ফারি, রাশেদুল হাসান, নূর ইসলাম, আব্দুল মান্নান মাস্টার, হুমায়ূন কবির আকাশ, সুজন মিয়া, মমিনুল ইসলাম আরব, কাকন আহমেদ, উম্মে হাবিবা, মোবারক হোসেন, আশরাফুল ইসলাম মোহন সরকার, মনোয়ার হোসেন, সাব্বির হাসান জুয়েলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!