ads

বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফ্রিতে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার, পাবেন যেভাবে

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৭, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ

গ্রাহকদের আগামী ১৮ জুলাই শুক্রবার বিনামূল্যে এক জিবি ইন্টারনেট দেয়ার জন্য মোবাইল ফোন অপারেটরগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বুধবার এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানিয়েছে বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ।

Shamol Bangla Ads

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সব মোবাইল গ্রাহক ৫ দিন মেয়াদি এক জিবি ডাটা পাচ্ছেন। ফ্রি ডাটা পেতে গ্রাহকদের ডায়াল করুতে হবে- গ্রামীণফোন *121*1807#, রবি *4*1807#, বাংলালিংক *121*1807 এবং টেলিটক *111*1807# নম্বরে।

এদিকে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান জানিয়েছেন, ১৮ জুলাই স্মরণে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের গত ৩ জুলাইয়ের নির্দেশনা এবং ৮ জুলাই কমিশনের ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ৯ জুলাই মোবাইল অপারেটরদের নির্দেশনা দেয়া হয়েছে।

Shamol Bangla Ads

নির্দেশনায় বলা হয়েছে, ১৮ জুলাই দেশের সব মোবাইল ফোন গ্রাহককে ৫ দিন মেয়াদি এক জিবি ইন্টারনেট বিনামূল্যে দিতে হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!