ads

সোমবার , ১৪ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লিভারের যত্নে প্রতিদিন খেতে পারেন যে খাবারগুলো

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৪, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ

সাধারণত স্ন্যাকস বলতেই চোখে ভাসে চিপস, তেলেভাজা বা ফাস্টফুডের ছবি। কিন্তু সব স্ন্যাকসই যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তা কিন্তু নয়। বরং কিছু স্বাস্থ্যকর স্ন্যাকস আছে যা লিভার সুস্থ রাখতে বিশেষ উপকারী। চলুন, জেনে নিই।

Shamol Bangla Ads

খেজুর
অনেকেই খেজুরের অতিরিক্ত মিষ্টি স্বাদের কারণে এটি এড়িয়ে চলেন। তবে খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা লিভারে চর্বি জমতে বাধা দেয় এবং শরীরে মেদ কমাতেও সাহায্য করে।

ডার্ক চকলেট ও বাদাম
চকলেট লিভারের জন্য ভালো— এই কথা শুনে অনেকেই চমকে যেতে পারেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ডার্ক চকলেটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। সঙ্গে কয়েকটি বাদাম থাকলে আরো উপকারী।

Shamol Bangla Ads

আপেল, মধু ও দারুচিনির মিশ্রণ
আপেল এমনিতেই উপকারী ফল। এর সঙ্গে মিশিয়ে নিন সামান্য মধু ও দারচিনি। এতে তৈরি হয় লিভারবান্ধব একটি স্ন্যাকস। আপেলে থাকা পেকটিন হজমে সাহায্য করে এবং শরীরে ভালো ব্যাকটেরিয়া বাড়ায়।

বেরি ও দইয়ের মিশ্রণ
ব্লুবেরি, স্ট্রবেরি বা রাসবেরির সঙ্গে সামান্য টক দই মিশিয়ে খেলে তা লিভারের জন্য যেমন উপকারী, তেমনই ওজন কমাতেও সাহায্য করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!