ads

রবিবার , ১৩ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন

স্টাফ রিপোর্টার
জুলাই ১৩, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ

শেরপুরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ১৩ জুলাই রবিবার দুপুরে সদর উপজেলা ভূমি অফিসের সামনে ওই ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, জেলা প্রশাসনের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার ফাহমিদা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, এ ভূমি সেবা সহায়তা কেন্দ্রে নির্দিষ্ট ফি’র বিনিময়ে ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান (পর্চা)সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রাপ্তির আবেদন করা যাবে। ভূমি অফিসে আসা সাধারণ মানুষের হয়রানী কমাতে এ কেন্দ্র চালু করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!