ads

রবিবার , ১৩ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্তে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনরোধে ৩ ট্রাক জব্দ

স্টাফ রিপোর্টার
জুলাই ১৩, ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ণ

সীমান্তের গারো পাহাড়ে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনরোধে শেরপুরে জেলা প্রশাসনের তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১২ জুলাই শনিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের চায়না মোড়সহ বিভিন্ন পয়েন্ট থেকে ৩টি বালু বোঝাই ট্রাক জব্দ করা হয়। অভিযানকালে সহায়তা করেন রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্প ও স্থানীয় আনসার সদস্যরা।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসন সূত্র জানায়, চলতি বছরের ৮ এপ্রিল বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৯(৪) অনুযায়ী শেরপুরের সকল বালুমহাল বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। এরপরও প্রভাবশালী কয়েকটি সিন্ডিকেট রাতের আঁধারে উপজেলার বিভিন্ন নদ-নদী, খাল, ছড়া ও গারো পাহারের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা চালিয়ে আসছে। এসব বালু উত্তোলন বন্ধে গত ১৫ দিনে নালিতাবাড়ী উপজেলায় এ পর্যন্ত ১৭টি ট্রাক আটক করা হয়েছে এবং ৯ জনকে কারাদন্ড দেওয়া হয়েছে।

জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!