ads

শনিবার , ১২ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পিকআপ ভ্যান ভর্তি ভারতীয় মাদক আটক করেছে র‍্যাব

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুলাই ১২, ২০২৫ ১২:৫৮ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী রাজনগর ইউনিয়নের পশ্চিম চাঁদগাও এলাকা থেকে ভারতীয় মাদক ভর্তি একটি পিকআপ ভ্যান আটক করেছে র‍্যাব-১৪ জামালপুর সিপিসি-১ এর আভিযানিক দল। ১১ জুলাই শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর ইউনিয়নের পশ্চিম চাঁদগাও এলাকায় অভিযান চালিয়ে ২৬০ বোতল ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ভারতীয় অবৈধ মদসহ ওই পিকআপ ভ্যানটি আটক করা হয়। একই দিন দুপুরে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৪।

Shamol Bangla Ads

র‍্যাব-১৪ সিপিসি-১ থেকে জানানো হয়, শুক্রবার সকালে গোপন খবর পেয়ে র‌্যাবের একটি আভিযানিক দল নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালকসহ মাদক কারবারিরা পিকআপ নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাবের টহল গাড়ি পিকআপ ভ্যানের পিছু নিয়ে ধাওয়া করে।

পিকআপটি নালিতাবাড়ী পশ্চিম চাঁদগাও গ্রামের কাঁচা রাস্তায় আসার পর জনৈক মোফাজ্জাল হোসেনের দোকানের সামনে রেখে কৌশলে পালিয়ে যায়। পরে র‍্যাব সদস্যরা পিকআপ ভ্যানে তল্লাশি করে ২৬০ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার করে তা জব্দ করেন। উদ্ধারকৃত এসব বিদেশি মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ১২ লক্ষ ৭২ হাজার টাকা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!