ads

শনিবার , ১২ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রীতম-জেফারকে নিয়ে এবার কমেডি রসায়ন

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১২, ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ

গানের ভুবন থেকে অভিনয়ের জগতে পা রেখেছেন বহু শিল্পী। তবে এবার এক ফ্রেমে একত্রিত হচ্ছেন সংগীতজগতের ২ প্রতিভাবান নাম প্রীতম হাসান ও জেফার রহমান। আর তাদের নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। ‘তুমি আমি শুধু’ নামে এই রোমান্টিক-কমেডি ঘরানার ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রীতম ও জেফার।

Shamol Bangla Ads

নির্মাতা শিহাব শাহীন জানান, বেশ কিছুদিন ধরেই এই প্রজেক্টটি নিয়ে তাঁর পরিকল্পনা ছিল। তিনি বলেন, এই সিনেমার কাজ শুরু করার কথা ছিল ২ বছর আগে। নানা কারণে পিছিয়ে যেতে যেতে শেষ পর্যন্ত গেল কোরবানির ঈদের আগে এর শুটিং শেষ করেছি। এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। ‘তুমি আমি শুধু’ নিয়ে নির্মাতা যেমন আশাবাদী, ঠিক তেমনই প্রধান ২ চরিত্র প্রীতম ও জেফারের রসায়ন নিয়েও তিনি দারুণ উচ্ছ্বসিত।

তিনি বলেন, প্রীতমের সঙ্গে আমি এর আগেও কাজ করেছি। ‘কাছের মানুষ দূরে থুইয়া’তে ওর অভিনয় দারুণ লেগেছিল। ও তো চমৎকার পারফর্মার। আর জেফারও অভিনয়ে খুব মনোযোগী, দায়িত্বশীল। এই ফিল্মে সে খুবই আন্তরিকভাবে কাজ করেছে। তাদের দুজনের মধ্যে দারুণ একটা কমেডি রসায়ন তৈরি হয়েছে, যা দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। তবে সিনেমার গল্প এখনই খোলাসা করতে নারাজ এই নির্মাতা। তিনি বলেন, গল্পটা একটু ভিন্ন। আগেভাগে কিছু বলতে চাই না। রহস্য থাকুক। তবে এটুকু বলতে পারি, দর্শক এই সিনেমায় হাসির পাশাপাশি পাবেন বন্ধুত্ব, সম্পর্ক এবং জীবন নিয়ে কিছু দারুণ মুহূর্ত।

Shamol Bangla Ads

শুধু এই ওয়েব ফিল্ম নয়, সম্প্রতি দেশের ডিজিটাল হেলথসেবা নিয়ে নির্মিত ‘সুখী’ অ্যাপের ৬টি বিজ্ঞাপনচিত্রও নির্মাণ করেছেন শিহাব শাহীন। এতে কাজ করেছেন মিথিলা, দীঘি, রুকাইয়া চমক, নাসির উদ্দিন খান, ইমন ও ইরফান সাজ্জাদ।

উল্লেখ্য, শিহাব শাহীন ২০০১ সালে নাটক ‘ঘূর্ণি’র মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৫ সালে ‘রমিজের আয়না’ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন এবং ২০১৫ সালে তার প্রথম চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’ প্রশংসিত হয়। ওয়েব সিরিজে ‘সিন্ডিকেট’, ‘মাইসেল্ফ আলেন স্বপন’ ও ‘গোলাম মামুন’-এর মতো কাজ দিয়ে তিনি ওটিটিতে পৌঁছেছেন নতুন উচ্চতায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!