ads

শুক্রবার , ১১ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ স্বপ্ন টিকে থাকলো জার্সির

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১১, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ

টি-২০ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে র‍্যাংকিংয়ে ১৩তম অবস্থানে থাকা স্কটল্যান্ডকে ১ উইকেটে হারিয়েছে জার্সি। ওই জয়ে ভারত ও শ্রীলঙ্কায় আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে খেলার স্বপ্ন টিকে রইলো ২৭তম র‍্যাংকিংয়ে থাকা জার্সির। ১১ জুলাই শুক্রবার হেগের ভোরবার্গ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। মাত্র ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে বসে দলটি। জার্সির হ্যারিসন কার্লিয়ন নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। তবে ম্যাথিউ ক্রস একপ্রান্তে অবিচল থেকে অপরাজিত ৪৩ রানে দলকে ১৩৩ রানে পৌঁছে দেন। নির্ধারিত ২০ ওভার শেষে স্কটল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৩৩ রান।

Shamol Bangla Ads

জবাবে দুর্দান্ত শুরু পায় জার্সি। ওপেনার নিক গ্রিনউডের ৩৬ বলে ৪৯ রানের ইনিংসে ১১.১ ওভারে স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৮১ রান। কিন্তু এরপরই ম্যাচে ফেরে স্কটল্যান্ড। জার্সির ইনিংসে ধস নামে। মাত্র ২৯ রানে আরও ৪ উইকেট হারায় তারা। ১৬.৪ ওভারে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১১০ রান। চাপের মধ্যে ব্যাট হাতে নামেন বেঞ্জামিন ওয়ার্ড। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৫ রান। দ্বিতীয় বলেই আউট হয়ে যান তিনি। শেষ বলে জয়ের জন্য এক রান দরকার ছিল জার্সির। উত্তেজনাকর সেই মুহূর্তে ডানফোর্ড এক রান নিলেই ম্যাচ জিতে নেয় তারা। এটি স্কটল্যান্ডের বিপক্ষে জার্সির প্রথম জয়।

জার্সির ওই জয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গেছে স্কটল্যান্ড। তবে জার্সির স্বপ্ন এখনো টিকে আছে। কিন্তু তাদের তাকিয়ে থাকতে হবে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। ইতালি-নেদারল্যান্ডস ম্যাচের ফলের ওপর নির্ভর করছে তাদের বিশ্বকাপ ভাগ্য।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!