ads

বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ

স্টাফ রিপোর্টার
জুলাই ১০, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা বিপুলসংখ্যক ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ১০ জুলাই বৃহস্পতিবার ভোরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের কর্ণজোড়া সীমান্তে এ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি।

Shamol Bangla Ads

ওইসময় ৬ হাজার ৪৩২ পিস ভারতীয় পন্ডস ফেইস ওয়াশ জব্দ করা হয়। তবে কোন চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্তের মারেকপাড়া এলাকায় অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পন্ডস ফেইস ওয়াশ পাচারের চেষ্টা করে চোরাকারবারিরা। এসময় বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ হাজার ৪৩২ পিস ভারতীয় পন্ডস ফেইস ওয়াশ জব্দ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কৌশলে দৌড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি। জব্দকৃত প্রসাধনীর বাজার মূল্য আনুমানিক ১৯ লাখ ২৯ হাজার টাকা।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদি হাসান জানান, চোরাকারবারিদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!