ads

রবিবার , ৬ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসে খেলবেন সাকিব

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৬, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ

বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা ছিল, নানা কারণে সেটি সম্ভব হয়নি। তবে টাইগার তারকা অলরাউন্ডার খেলবেন গ্লোবাল সুপার লিগ। তাকে দলে টেনেছে দুবাই ক্যাপিটালস। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি বা আইএলটি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দলটি এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজের বদলে সাকিবকে দলে ভিড়িয়েছেন ফ্র‌্যাঞ্চাইজিটি।

Shamol Bangla Ads

জানা যায়, এবারের গ্লোবাল সুপার লিগে অংশ নেবে ৫টি দল। তাদের মধ্যে আছে বাংলাদেশের রংপুর। এই টুর্নামেন্টের বাকি দলগুলো হল- সেন্ট্রাল স্ট্যাগ, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হারিকেনস এবং দুবাই ক্যাপিটালস।

সূচি অনুযায়ী, ১০ জুলাই সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামবে দুবাই ক্যাপিটালস। পরের ম্যাচ ১১ জুলাই হোবার্ট হারিকেন্সের বিপক্ষে। ১৩ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। ১৬ জুলাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ রংপুর।

Shamol Bangla Ads

জিএসএলের এবারের আসর শুরু হচ্ছে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। অংশগ্রহণকারী প্রতিটি দল লিগ পর্বে ৪টি করে ম্যাচ খেলবে। এরপর শীর্ষ ২ দল ফাইনালে মুখোমুখি হবে ১৮ জুলাই।

Need Ads
error: কপি হবে না!