ads

মঙ্গলবার , ১ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশকে আর কখনো হাওয়া ভবন খাওয়া ভবন করতে দিব না : নানক

খবর টি পড়েছেন : ২৮৬
বাংলাদেশকে আর কখনো হাওয়া ভবন খাওয়া ভবন করতে দিব না : নানক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বাংলাদেশকে আর কখনো হাওয়া ভবন খাওয়া ভবন করতে দিব না। আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগকে জনগণের ভয় দেখিয়ে লাভ নেই। মুক্তিযোদ্ধা হিসেবে অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেইনি। প্রয়োজনে দেশবাসীকে নিয়ে আরেকটি মুক্তিযুদ্ধে অংশ নিব। স্বাধীনতা বিরোধীদের আবারও পরাজিত করবো।

Shamol Bangla Ads

জাতীয় নেতা এম মনসুর আলী মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স উদ্বোধন ও ৩ নভেম্বর উপলক্ষে মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীর পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত, সিরাজগঞ্জ জেলা আওয়ামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেড কেএম হোসেন আলী হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীর মুক্কিযোদ্ধা আবু উউসুফ সূর্য, সিরাজগঞ্জ-১ আসনের এমপি প্রকৌশলী তানভির শাকিল জয়, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, যুবলীগের সভাপতি বিপ্লব, ছাত্রলীগের সভাপতি সায়েম তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করা হয়। পরে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্মরণ সভাটি রীতিমত জনসভায় রূপ নেয়। উপজেলা পরিষদের মাঠ ছাড়াও রাস্তায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে বক্তৃতা শোনেন।

Shamol Bangla Ads

জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য বার বার চেষ্টা চালিয়েছে। ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আওয়ামী লীগের ২৪ জন নেতাকে হত্যা করেছিল। পাকিস্তানের আর্মিরা যে গ্রেনেড ব্যবহার করে, ২১ আগস্ট সে গ্রেনেড ব্যবহার করা হয়েছিল। রক্তের গঙ্গা বইয়েছিল ২৩ বঙ্গবন্ধু এভিনিউ। আমাদের নেত্রীকে লক্ষ্য করে ২১ বার হত্যার চেষ্টা করেছে। কিন্তু রাখে আল্লাহ মারে কে? আওয়ামী লীগ গণমানুষের দল। এই দলকে কেউ নিশ্চিহ্ন করতে পারেনি।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগ মানুষের হৃদয়ের সংগঠন। এই সংগঠনকে জনগণ বিচ্ছিন্ন করা যাবে না।

তিনি বলেন, আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে দেবেন। আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না। বাংলাদেশের আর আফগানিস্তান-পাকিস্তান বানাতে দেওয়া হবে না। জঙ্গিবাদ-বাংলা ভাইয়ের উত্থান হতে দেওয়া হবে না।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। তাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। এ জন্য স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খাদ্যপণ্য উৎপাদনে যুবকদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর পরবর্তী সংবাদ ২০২৩ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads