ads

শনিবার , ৫ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোস্তাফিজুল হক এর কবিতা ‌‘চলে এসো মৃগীর ঘাটে’

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৫, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ

শেষ বিকেলের খানিক আগে চলে এসো মৃগীর ঘাটে,
তুমি মিষ্টি করে একটু হেসো সেই ভাটারার হিজলমাঠে।।
আলতারাঙা নূপুর পায়ে বসে যেয়ো আমার নায়ে–
ঘুরব দুজন প্রেমের হাটে।।
আমি যত্ন করে বৈঠা ধরে নাও ভাসাব ঝাউয়ের চরে
হিজলফুলের বাসর ঘরে পুড়ব দুজন প্রেমের জ্বরে
আমি রাখাল তুমি গোপী– দেখবে সময় কেমন কাটে।।
নীলাম্বরী তোমার শাড়ি হাতের চুড়ি বেলোয়ারি
তোমার আঁচল ফুলে ভরে ফিরব হেসে উজান ধরে–
সূর্য তখন যাবে পাটে।।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!