ads

শনিবার , ৫ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল বিতরণ ও প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
জুলাই ৫, ২০২৫ ১:০৫ পূর্বাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই শুক্রবার বিকেলে পৌরসভার ছনকান্দা গ্রামে ওই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল বিতরণ ও খেলার উদ্বোধন করেন জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আনিসুজ্জাজামান খোকন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, জনকল্যাণ ফাউন্ডেশন এলাকার অসহায়-হতদরিদ্র মানুষের পাশে থেকে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে। দরিদ্র ও অভাবগ্রস্ত লোকদের সেবা প্রদানের নিমিত্তে আমরা এই ফাউন্ডেশন গঠন করি। পাশাপাশি ফাউন্ডেশনের উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে যুবকদের নিয়ে খেলাধুলার আয়োজন করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে খেলার কোন বিকল্প নেই।

খেলায় অংশ গ্রহণ করে পৌর ছনকান্দা ফুটবল একাদশ ও উত্তর শ্রীবরদী ফুটবল একাদশ। এসময় ওয়ার্ড বিএনপি’র সভাপতি আহামদ আলী, জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও লাইট ওয়ে একাডেমি’র নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, সাবেক কাউন্সিলর মহির উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর শাখার সভাপতি ফরিদুল আলম লিটন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সজিব হাসান মিজান, জনকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা নুরে আলম, হেলাল উদ্দিন মিয়অ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন রঞ্জু, সহ-সাধারণ সম্পাদক তানেল আহমেদ, আইসিটি বিষয়ক সম্পাদক জিহানুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রানা, অর্থ সম্পাদক নাজমুল হোসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফুটবল প্রেমী জনগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!