ads

শনিবার , ১৫ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভিসায় তৃতীয় পক্ষ: সৌদি আরবে কর্মী পাঠানো বন্ধের ঘোষণা বায়রার

খবর টি পড়েছেন : ৫২৩
ভিসায় তৃতীয় পক্ষ: সৌদি আরবে কর্মী পাঠানো বন্ধের ঘোষণা বায়রার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে সৌদি আরব তৃতীয় পক্ষের মাধ্যমে ভিসা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তা প্রত্যাহার না করা পর্যন্ত দেশটিতে জনশক্তি রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক জরুরি সভায় এই সিদ্ধান্তের কথা জানান বায়রা সভাপতি মো. আবুল বাসার। বায়রার কোনো সদস্য এ সিদ্ধান্ত না লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ‘শাস্তিমূলক ব্যবস্থা’ নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
তিনি বলেন, সৌদিগামী বাংলাদেশি কর্মীদের ভিসা দেওয়ার জন্য তৃতীয় একটি পক্ষের মাধ্যমে পাসপোর্ট জমা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দূতাবাস। ‘এর প্রতিবাদে রোববার থেকে পাসপোর্ট জমা দেওয়া বন্ধ রাখা হবে। সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত কেউ পাসপোর্ট জমা দেবে না।’

Shamol Bangla Ads

সরাসরি রিক্রুটিং এজেন্টের কাছ থেকে পাসপোর্ট জমা নেওয়া বন্ধ করে শনিবার থেকেই ‘শাপলা সেন্টার’ নামে এক প্রতিষ্ঠানের মাধ্যমে নেওয়ার বিষয়ে এর আগে সৌদি দূতাবাস থেকে নোটিস জারি করা হয়।

বায়রা সভাপতি বলেন, ‘সৌদি আরব শুধু বাংলাদেশ থেকে নয়, ভারত ও ইন্দোনেশিয়া থেকেও জনশক্তি নেয়। ভারতেও একই নিয়ম করতে চেয়েছিল। কিন্তু তাদের সব রিক্রুটিং মালিক একসঙ্গে হয়ে তাদের কাছ থেকেই পাসপোর্ট নিতে বাধ্য করেছিল। যদি ভারত পারে বাংলাদেশ কেন নয়। যতদিন পর্যন্ত তারা সিদ্ধান্ত বাতিল না করে, ততদিন আমরা পাসপোর্ট দেব না। আমাদের কাছে থাকা ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও পাসপোর্ট জমা দেব না। যদি বায়রার কোনো সদস্য এ প্রক্রিয়ায় যুক্ত আছে বলে আমরা প্রমাণ পাই তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

Shamol Bangla Ads

সভায় শাপলা গ্লোবাল সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার দাবি তোলা হয়। অনেকেই শান্তিপূর্ণ ও যৌক্তিক সমাধান চান। কেউ কেউ বায়রার নিজস্ব আইনজীবী রাখার প্রস্তাব দেন।
বায়রার সদস্য প্রতিষ্ঠান এস এ ট্রেডিংয়ের আব্দুল আলীম বলেন, ‘সৌদি দূতাবাসের সিদ্ধান্ত বদলের জন্য চট করে আন্দোলনে যাওয়া আত্মঘাতী হতে পারে। ইতোমধ্যে আমরা মালয়েশিয়ার বাজার হারিয়েছি। এখন এসব আন্দোলন-সংগ্রাম করে সৌদি আরবকে হারালে হবে না। প্রয়োজনে সৌদি আরব দূতাবাসে চিঠি লিখতে হবে। তাদের সঙ্গে আলোচনা করতে হবে।’
বায়রার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, সহ-সভাপতি নোমান চৌধুরীসহ বায়রার কার্যনির্বাহী কমিটির সদস্য ও রিক্রুটিং এজেন্সির মালিকেরা সভায় উপস্থিত ছিলেন ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একাত্তরে গণহত্যার স্বীকৃতির দাবি মার্কিন পার্লামেন্টে পরবর্তী সংবাদ গাজীপুরে বাসের ধাক্কায় ৪ জন নিহত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads