ads

বুধবার , ১৩ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদের আগে ৫০ লাখ দরিদ্র পরিবার পাবে নগদ অর্থ

খবর টি পড়েছেন : ১৫৩
ঈদের আগে ৫০ লাখ দরিদ্র পরিবার পাবে নগদ অর্থ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনায় ক্ষতিগ্রস্ত দেশের নিম্ন আয়ের মানুষ যেমন রিকশা-ভ্যানচালক ও মোটর শ্রমিক, নির্মাণ শ্রমিকদের মতো পেশাজীবীরা সরকারি সহায়তা পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর থেকে বিভিন্ন পেশার প্রায় ৫০ লাখ পরিবারের হাতে তুলে দেওয়া হবে নগদ অর্থ। প্রত্যেক পরিবার এককালীন ২ হাজার ৫০০ টাকা করে পাবে। ১৪ মে
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে সুবিধাভোগীদের হিসাবে সরাসরি নগদ অর্থ প্রেরণের ওই উদ্যোগের উদ্বোধন করবেন। বিতরণ চলবে আসন্ন ঈদুল ফিতরের আগ পর্যন্ত।

Shamol Bangla Ads

এদিকে, জাতীয় সংকটে সরকারের মন্ত্রী, এমপি, দলীয় নেতাকর্মী ও বিত্তশালীরা কে কী ভূমিকা রাখছেন তা বিস্তারিত লিপিবদ্ধ করার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের হাইকমান্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের এই দুর্যোগকালে দরিদ্র-অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে সব সংসদ সদস্য, দলীয় নেতাকর্মী ও বিত্তশালীদের নির্দেশ দিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত দলের শতাধিক এমপি এক্ষেত্রে নিষ্ক্রিয় রয়েছেন। এলাকায়ও যাচ্ছেন না। এমন একটি রিপোর্ট সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে।

জানা যায়, দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত সাড়ে ৪ কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার। আর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, দলীয় সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা দলের পক্ষে এ পর্যন্ত সারাদেশে ৯০ লাখ ২৫ হাজার ৩২৭ পরিবারকে খাদ্য সহায়তার পাশাপাশি ৮ কোটি ৬২ লাখ ৮ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেছে। করোনা ভাইরাসের এই দুর্যোগ উত্তরণ চেষ্টার সময়টায় দেশের হঠাত্ বিত্তশালীদের কোনো ভূমিকা নেই। তাদের পাওয়া যাচ্ছে না দরিদ্র-অসহায় মানুষের পাশে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হওয়া ৪ হাজার নেতাও মাঠে নেই। ব্যাংক থেকে অর্থ আত্মসাত্কারীরা, মালয়েশিয়ায়, কানাডায় সেকেন্ড হোমের মালিক যারা হয়েছেন তাদেরও দেখা যাচ্ছে না এই মহাদুর্যোগের সময়। তবে অনেক মন্ত্রী-এমপি ও জনপ্রতিনিধি এই সংকটের শুরু থেকেই আছেন দরিদ্র, অসহায়, কর্মহীন ও বিপন্ন মানুষের পাশে।

Shamol Bangla Ads

আরও জানা গেছে, চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় কর্মহীন পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। যারা লোকলজ্জার ভয়ে ত্রাণের কথা বলতে পারেন না, তাদের জন্য ‘জরুরি সেবা নাম্বার’ ০১৩১৮৩২৬০১৬ চালু করেছেন তিনি। ‘ডাক্তারের কাছে রোগী নয়, এবার রোগীর কাছে ছুটে যাবেন ডাক্তার’—করোনার দিনগুলোতে সাধারণ মানুষের চিকিত্সা পদ্ধতি সহজ করতে এমনি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে নড়াইল ও বাগেরহাট জেলায়। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা এমন উদ্যোগ গ্রহণ করেছেন নিজ নিজ সংসদীয় আসনে। ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাসবিরুল হক অনু নিজের অর্থায়নে এ পর্যন্ত সাড়ে ৫ হাজার দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ করেছেন। দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপির নেতৃত্বে ‘মানবতার ডাকঘর’ এর মাধ্যমে খাবার, ওষুধ ও ডাক্তার নিয়ে জনসাধারণের সেবা প্রদান করা হচ্ছে মিরপুরের টোলারবাগে। ঢাকা মহানগর উত্তরের ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন নিজ উদ্যোগে এ পর্যন্ত ১ হাজার দরিদ্র পরিবারের মধ্যে আটটি পদের খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

অন্যদিকে, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের উদ্যোগে ৫০ হাজার পরিবারের মধ্যে সরকারি-ব্যক্তিগত ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় রেকর্ড ১৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত… পরবর্তী সংবাদ ৫০ লাখ পরিবারকে নগদ টাকা প্রদান কার্যক্রমের উদ্বোধন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads