ads

বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় গণপিটুনিতে একই পরিবারের মা-ছেলে-২ মেয়ে নিহত

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৩, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ

কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে একই পরিবারের ৪জনকে হত্যা করা হয়েছে। তারা মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এমন অভিযোগ তুলে তাদের পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। ৩ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গুরা বাজার থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে ওই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, গ্রামবাসীরা অভিযোগ করেছেন, নিহতরা দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত। আমরা ঘটনা তদন্ত করছি। পরে বিস্তারিত জানানো হবে। তিনি আরও জানান, স্থানীয়রা গণপিটুনি দিয়ে তাদের হত্যা করেছেন।

Shamol Bangla Ads

গণপিটুনিতে নিহতরা হচ্ছেন- রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়াম এবং মেয়ে জোনাকি ও রুমা।

স্থানীয়দের অভিযোগ, রোকসানা আক্তার ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে মুরাদনগর, বাঙ্গরাসহ বিভিন্ন থানায় বহু মামলা রয়েছে। তাই লোকজন ক্ষুব্ধ হয়ে তাদের পিটিয়ে হত্যা করেছে।

Need Ads
error: কপি হবে না!