ads

মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
জুলাই ১, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ

শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ‘শাহজাদা ফুড’ নামের একটি খাদ্য প্রক্রিয়াজাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৩০ জুন সোমবার বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের দুর্গা নারায়ণপুর এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি। অভিযানে সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, শেরপুর পৌরসভা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং শেরপুর সদর থানার পুলিশ।

Shamol Bangla Ads

জানা যায়, দীর্ঘদিন ধরে ‘শাহজাদা ফুড’ কোনো পরিবেশগত ছাড়পত্র না নিয়ে অস্বাস্থ্যকর ও অস্বাভাবিক পরিবেশে চানাচুর, সেমাই, ভাজা বুটসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করে আসছিল। এ সময় কারখানার ভেতরে খাদ্যপ্রস্তুত প্রক্রিয়ায় ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ না করার প্রমাণ মেলে। ব্যবহৃত কাঁচামাল ও উৎপাদনস্থলের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও ঝুঁকিপূর্ণ।

অভিযানকালে প্রতিষ্ঠানটির সুপারভাইজার মো. শাকিল (৩২)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে কারখানায় উৎপাদিত বেশ কিছু অস্বাস্থ্যকর খাদ্যপণ্য ধ্বংস করা হয়।

Shamol Bangla Ads

পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক জানান, জনস্বাস্থ্য রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!