ads

মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিরাজ অধ্যায় শুরু কাল

বাংলাদেশের ক্রিকেটে এক নতুন অধ্যায় শুরু হবে ২ জুলাই বুধবার থেকে। এদিন কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। খালি চোখে এটাও অন্য আট-দশটা ওডিআই সিরিজের মতো একটি সিরিজ। কিন্তু আসলে তা নয়। ওই সিরিজের বিশেষ তাৎপর্য্য আছে। আছে গুরুত্বও। প্রথমতঃ এ সিরিজে বাংলাদেশ মাঠে নামবে নতুন অধিনায়ক মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে। আর এ সিরিজ দিয়েই শুরু হবে বাংলাদেশের ওয়ানডে র‌্যাংকিং উন্নত করার মিশন।

Shamol Bangla Ads

জানা যায়, বাংলাদেশ এ মুহূর্তে ওয়ানডে র‌্যাংকিংয়ে সবার নীচে, মানে ১০ নম্বরে। বাংলাদেশকে বাছাইপর্ব ছাড়া আগামী ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে অন্তত র‌্যাংকিংয়ে প্রথম ৮ দলের মধ্যে জায়গা করে নিতে হবে। না হয় বাছাইপর্ব খেলে আসতে হবে। তাই আর র‌্যাংকিংয়ে সেরা আটে থেকে বাছাই পর্ব না খেলে সরাসরি ২০২৭ সালের বিশ্বকাপে কোয়ালিফাই করতে হলে আগামী ওয়ানডে সিরিজগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেই কঠিন মিশন শুরুই হবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে।
নতুন অধিনায়কের নেতৃত্বে নিজেদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা জিইয়ে রাখার মিশনের শুরুটা কেমন হবে টাইগারদের- তা দেখতে মুখিয়ে ভক্তরা।

Shamol Bangla Ads

বাংলাদেশের সমর্থকদের বড় অংশ চিন্তিত। তাদের ধারনা, শ্রীলঙ্কার বিপক্ষে এ সিরিজে ভাল করা খুব কঠিন হবে টাইগারদের পক্ষে।

এমনিতেও বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের দিনকালও তেমন ভাল যাচ্ছে না। এ বছর ওয়ানডেতে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ। গত ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ড (৫ উইকেটে) ও ভারতের বিপক্ষে (৬ উইকেট) ২টি ওয়ানডে খেলে ২টিতেই হেরেছে বাংলাদেশ। তারও আগে ২০২৪ সালে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ আর ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচসহ মোচ ৪ ম্যাচে জয়ের নাগাল পায়নি টাইগাররা। মানে শেষ ৬ ওয়ানডেতে পরাজয় সঙ্গী বাংলাদেশের।

টেস্ট সিরিজে হারের দগদগে ঘা এবং অধিনায়কত্ব ইস্যুতে দলের সম্প্রীতি ও ঐক্যে ফাটল ধরা অবস্থায় সেই হারের বৃত্ত থেকে বেরিয়ে আবার জয়ের পথ খুঁজে পাবে কি মিরাজের দল? জানতে একটু অপেক্ষা করতে হবে।

Need Ads
error: কপি হবে না!