ads

মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হজমশক্তি বাড়াতে যে খাবারগুলো খাওয়া জরুরি

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ

প্রতিদিনের খাবারের তালিকায় যদি ভারী ও ফাস্ট ফুডের আধিক্য থাকে, তবে হজমের সমস্যা হওয়াটা স্বাভাবিক। পেট ফাঁপা, গ্যাস, অস্বস্তি কিংবা ব্লোটিং- এগুলো নিয়মিত ঘটলে সতর্ক হওয়ার সময় এসেছে। হজম ঠিক রাখতে জীবনযাপনে কিছু পরিবর্তনের পাশাপাশি কিছু প্রাকৃতিক খাবারও হতে পারে দারুণ উপকারী। চলুন, জেনে নিই খাবারগুলো কী কী।

Shamol Bangla Ads

আনারস
আনারসের মধ্যে রয়েছে ব্রোমেলিন নামের একটি বিশেষ এনজাইম। যা প্রোটিন ভাঙতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়া সহজ করে। এতে পুষ্টি শোষণও ভালো হয়।

কিউই
কিউইতে থাকে অ্যাক্টিনিডিন নামের এনজাইম। যা মাংস ও দুধজাত খাবার হজমে বিশেষভাবে সহায়তা করে। এই ফলে থাকা ভিটামিন সি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।

Shamol Bangla Ads

পাকা পেঁপে
প্রতিদিন সকালে এক বাটি পাকা পেঁপে খেলে হজম ভালো থাকে। ভারী খাবারের পর পেঁপে খেলে পেটের অস্বস্তি কমে যায়। এতে থাকা প্যাপেইন নামের এনজাইম দ্রুত হজমে সাহায্য করে।

মধু
মধুর মধ্যে আছে অ্যামাইলেজ ও প্রোটিজ। ওই ২ হজম সহায়ক এনজাইম খাবার ভেঙে দিতে সাহায্য করে। সেই সঙ্গে এটি সংক্রমণের ঝুঁকিও কমায়।

আদা
আদা হজমের জন্য বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। এতে রয়েছে জিঙ্গিবেন নামের একটি এনজাইম। যা খাবার থেকে পুষ্টি শোষণ ও প্রোটিন হজমে সহায়তা করে। আদা চা, আদা পানি বা রান্নায় ব্যবহার করেও উপকার পাওয়া যায়।

Need Ads
error: কপি হবে না!