ads

শনিবার , ২২ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ রবিবার

খবর টি পড়েছেন : ১৯৭
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ রবিবার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল রবিবার প্রকাশিত হবে। ওই দিন সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উচ্চমাধ্যমিকের ফলাফলের কপি তুলে দেবেন। ৮ টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে এ বছর এই পরীক্ষায় ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে জানানো হয়েছে, রবিবার দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্রে জানা গেছে, ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল) ও ডিআইবিএস পরীক্ষার ফল দুপুর দেড়টা থেকে পাওয়া যাবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল একযোগে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ এপ্রিল। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হয় ১৫ মে। ব্যবহারিক পরীক্ষা ১৬ মে শুরু হয়ে শেষ হয় ২৫ মে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কর্নেল তাহের হত্যাকাণ্ড রাজনৈতিক : হাসানুল হক ইনু পরবর্তী সংবাদ কোর্ট হাজতে আমাকে ২ ঘণ্টা আটক রাখা হয়…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads