ads

সোমবার , ৩০ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অগ্নিকান্ডে ৫ দোকান ভস্মিভুত, প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
জুন ৩০, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভুত হয়েছে। ৩০ জুন সোমবার ভোরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজারে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হচ্ছেন মেসার্স মুরাদ স্টোরের মালিক মো. মুরাদুজ্জামান, মেসার্স অনু এন্টারপ্রাইজের মালিক চৈতন্য মোদক ও শিহাব স্টোরের মালিক মনিরুজ্জামান।

Shamol Bangla Ads

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫টার দিকে উপজেলার ঝগড়ারচর বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৫টি দোকান ও গোডাউনে থাকা চাল, ডাল, ভূষি, খাদ্য পণ্য, কসমেটিক, তেলসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মেসার্স মুরাদ স্টোরের মালিক মো. মুরাদুজ্জামান বলেন, আমার একটি মুদি দোকান ও দুইটি গোডাউনের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি নি:স্ব হয়ে গেলাম। মেসার্স অনু এন্টারপ্রাইজের স্বতাধিকার চৈতন্য মোদক বলেন, ভোরে খবর পাই দোকানে আগুন লেগেছে। অগ্নিকান্ডে আমার একমাত্র ব্যবসা প্রতিষ্ঠানের সকল মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৮০-৯০ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসা ছাড়া আমার জীবনযাপনের আর কিছু যাই। আমি পথে বসে গেলাম। মেসার্স শিহাব স্টোরের মালিক মনিরুজ্জামান বলেন, অগ্নিকান্ডে আমার দোকানের সকল মালামাল পুড়ে গেছে। এতে আমার প্রায় ৪০-৫০ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে। ওইসময় ব্যবসায়ীরা সরকারের সহযোগিতা কমনা করেন।

Shamol Bangla Ads

শ্রীবরদী ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে শ্রীবরদী ও বকশিগঞ্জের ৩টি ইউনিট আগুন নেভাতে সক্ষম হই। কিন্তু তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি। তবে ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!