ads

রবিবার , ২৯ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবশেষে মেসির পাওনা পরিশোধ করলো বার্সেলোনা

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৯, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ

প্রায় ৪ বছর পর শেষ পর্যন্ত নিজের প্রাপ্য অর্থ বুঝে পেলেন লিওনেল মেসি। সাবেক ক্লাব বার্সেলোনা থেকে বিদায় নেওয়ার এত বছর পর, ক্লাবটি মেসির বেতন বাবদ বকেয়া থাকা ৪৮ মিলিয়ন ইউরো (প্রায় ৫৬ মিলিয়ন মার্কিন ডলার) সম্পূর্ণরূপে পরিশোধ করেছে।

Shamol Bangla Ads

স্প্যানিশ গণমাধ্যম স্পোর্টস জানিয়েছে, চলতি মাসেই ক্লাবটি মেসিকে শেষ কিস্তি হিসেবে ৫.৯৬ মিলিয়ন ইউরো প্রদান করেছে।

২০২০ সালে কভিড-১৯ মহামারির সময় বার্সেলোনার আর্থিক সংকট চরমে পৌঁছে। সেইসময় ক্লাবের অর্থসংকট সামাল দিতে মেসিসহ অনেক তারকা খেলোয়াড় ও কোচিং স্টাফদের বেতন স্থগিত রাখা হয়। সেই বকেয়া অর্থ পরিশোধের প্রক্রিয়া দীর্ঘ পাঁচ বছর পর এসে সম্পন্ন হলো।

Shamol Bangla Ads

বকেয়া বেতনের তালিকায় মেসি ছাড়াও ছিলেন স্যামুয়েল উমতিতি, সার্জিও বুসকেটস, ফিলিপ কৌতিনহো, উসমান দেম্বেলে এবং সাবেক কোচ রোনাল্ড কুমানও। তাদের সবার বেতন ধাপে ধাপে পরিশোধ করে শেষ পর্যন্ত ক্লাব এই অধ্যায়ের অবসান ঘটালো।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!