শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক সফল চেয়ারম্যান ও স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম খলিলুর রহমানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন শুক্রবার বিকেলে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত ওই দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

নলকুড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. হামিদুল ইসলামের সভাপতিত্বে এবং স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. রুকনুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, মো. লুৎফর রহমান, আব্দুর রশীদ, সাইদুল হক, আব্দুল মান্নান হীরা, মেহেদি হাসান বিপ্লব ও কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা মো. মোতাহার হোসেন বেলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামীম মোস্তফা, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মো. মমিন হোসেন প্রমুখ।
সভায় প্রয়াত খলিলুর রহমানের স্মরণে তার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।




