ঠাকুরগাঁও প্রতিনিধি : নির্বাচনী সহিংসতায় ঠাকুরগাঁওয়ের গড়েয়া গোপালপুর গ্রামের ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবারের মাঝে শীত বস্ত্র ও ঢেউটিন বিতরণ করেছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। ১৫ জানুয়ারী বুধবার সম্মিলন পরিষদ ঠাকুরগাঁও শাখার মাধ্যমে ওই ঢেউটিন ও কম্বলগুলো বিতরণ করা হয়।

ঠাকুরগাঁও শাখার সভাপতি প্রফেসর মনতোষ কুমার দে ও সাধারণ সম্পাদক সম্পা সাহাসহ ৬ জন কর্মকর্তা উপস্থিত থেকে ঢেউটিন ও কম্বল ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আবুমহিউদ্দিন,উদীচি ঠাকুরগাঁও শাখার সভাপতি সেতারা বেগম,ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্রালয়ের সহ কারী শিক্ষক ফরহাদুল ইসলাম এবং অন্যরা।




