ads

বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ফল উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠিত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুন ২৬, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ফল উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার দিনব্যাপী শহরের অরণি প্রগ্রেসিভ স্কুলের আয়োজনে ওই ফল উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া।

Shamol Bangla Ads

অরণি প্রগ্রেসিভ স্কুলের প্রধান শিক্ষক নাজনীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, বিশিষ্ট ক্রীড়াবিদ অসীম দত্ত হাবুল, বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাইন উদ্দিন তালুকদার, সদানন্দ সরকার প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ ৩ ভাগে ভাগ হয়ে আমলকী, কামরাঙা ও বড়ই নামের তিনটি ফলের স্টল প্রদর্শনী প্রতিযোগিতা করেন। এতে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ ধরনের ফল রাখা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Need Ads
error: কপি হবে না!