ads

বুধবার , ২৫ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুন ২৫, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ

শেরপুরে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি উপলক্ষে অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন বুধবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ওই ক্রিকেট কার্নিভালে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁয়া, শেরপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাহাত-ই-রাব্বি, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফরিদুর রহমান লুলু, সাংবাদিক রফিক মজিদ ও শওকত হোসেন।

কর্নিভাল প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনূর্ধ্ব-১২ বছর বয়সের ৪০ জন শিশু পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা নামে চারটি পৃথক দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় পদ্মা দল সুরমা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

Shamol Bangla Ads

পরে বিজয় দলসহ প্রত্যেক খেলোয়াড়ের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। ওইসময় আম্পায়ার ও খেলোয়ারদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!