শেরপুরের নকলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ বকুল সভাকক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র।

সভায় বক্তব্য দেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সারোয়ার, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম, টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল, নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল আলম প্রমুখ।
সভায় আইন-শৃঙ্খলা, মাদক, সন্ত্রাস ও নাশকতা, বাল্যবিবাহ, মাদকমুক্ত সমাজ গঠন, নারী ও শিশু পাচার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ারসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




