ads

সোমবার , ২৩ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইরানে মার্কিন হামলা: কড়া প্রতিক্রিয়া জানালো উত্তর কোরিয়া

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৩, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ওই হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার জন্য ইসরায়েলের ‘অবিরাম যুদ্ধবাজ পদক্ষেপ ও আঞ্চলিক সম্প্রসারণ’ দায়ী। পশ্চিমা বিশ্ব ইসরায়েলের ওই কর্মকাণ্ডকে সমর্থন দেয় এবং উৎসাহিত করছে।

Shamol Bangla Ads

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আল-জাজিরাকে বলেছেন, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের ইরানে হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তা স্বার্থকে চরমভাবে পদদলিত করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বসম্মত নিন্দা ও প্রত্যাখ্যানের জোরালো আওয়াজ তোলার আহবান জানিয়েছে উত্তর কোরিয়া।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের উষ্ণ সম্পর্ক। সামরিক প্রযুক্তি উন্নয়নে তাদের মধ্যে সহযোগিতা রয়েছে বলেও সন্দেহ করা হয়। এই দুই দেশই পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার শিকার এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে পরস্পরের ওপর নির্ভরশীল। উত্তর কোরিয়ার এই কড়া প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে ঘিরে আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক মেরুকরণকে আরও স্পষ্ট করে তুলছে।

Need Ads
error: কপি হবে না!