গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ঃ গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে চেয়ার দখলের জন্য ব্যাপক দৌড়ঝাপ শুরু করেছে মেয়র পদের ৭ প্রার্থী। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। বিভিন্ন পাড়া মহল্লায় ভোটভিক্ষা করে চলেছেন প্রার্থীরা। এদিকে বড় দুই জোটের একাধিক প্রার্থী থাকায় ভোটাররা পড়েছেন বিপাকে। তবে সৎ যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশাবাদী ভোটাররা। পৌর এলাকায় সর্বত্রই নির্বাচনী আমেজ বিরাজ করছে। মেয়র পদে উপনির্বাচনে আওয়ামীগ সর্মর্থিত প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস(চশমা), বিএনপি সমর্থিত তারিক আহম্মদ(মাইক), জামায়াত সমর্থিত মিজানুর রহমান মিজান(তালা)। এছাড়া প্রচার চালিয়ে যাচ্ছেন আ’লীগ বিদ্রোহী প্রার্থী আব্দুল হান্নান(আনারশ), বিএনপি বিদ্রোহী প্রার্থী রহনপুর পৌর বিএনপির যুগ্ন আহŸায়ক এনায়েত করিম তৌকি(কাপ-পিরিচ), বিএনপি নেতা আনেশ আলী(দোয়াত কলম), রফিকুল ইসলাম (টেবিল)। পৌরসভা প্রতিষ্ঠা লগ্ন থেকে মেয়র পদে বিগত নির্বাচনে তিনবার আওয়ামীগ প্রার্থী বিজয়ী হয়। এবং এ নির্বাচনে বিএনপির চার জন ও জামায়াতের এক জন প্রার্থী থাকার কারনে ধারনা করা যাচ্ছে আওয়ামীগ সমর্থিত প্রার্থী এগিয়ে রয়েছে। তবে সদ্য উপজেলা নির্বাচনে বিএনপি ও জামায়াত প্রার্থীরা নির্বাচিত হওয়ার কারনে পৌরসভা নির্বাচনে জামায়াত ফ্যাক্টর হয়ে দাড়িয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও রির্টানিং অফিসার খন্দকার ইয়াসির আরেফিন জানান, রহনপুর পৌরসভায় ২২ হাজার ৯৬ জন ভোটার তাদের প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আগামাী ৫ এপ্রিল মেয়র পদে উপনির্বাচনে কে হবে রহনপুর পৌরসভার মেয়র তা দেখার অপেক্ষায় ভোটাররা।




