ads

সোমবার , ২৩ জুন ২০২৫ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৩, ২০২৫ ১:০৪ অপরাহ্ণ

সংরক্ষিত আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার মধ্যরাতে ঢাকা জেলার নবাবগঞ্জের ষোল্লা ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ২৩ জুন সোমবার তার পরিবার সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

Shamol Bangla Ads

জানা যায়, সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে কয়েকটি হত্যা মামলা রয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (দক্ষিণ) যুগ্ম কমিশনার (দক্ষিণ) নাসিরুল ইসলাম তার গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, আজ রাত আড়াইটার দিকে তুহিনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে ঢাকার একটি আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!