ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। ২২ জুন রবিবার ১২টার দিকে উপজেলার বাগুন্দা নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন।




