ads

রবিবার , ২২ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথমবার একসঙ্গে অপি ও তাহসান

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২২, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ

অভিনেত্রী ও মডেল অপি করিম এবং সংগীতশিল্পী, অভিনেতা তাহসান খান বেশ লম্বা সময় ধরে শোবিজে কাজ করছেন। কিন্তু ২ জনে একসঙ্গে কোনো নাটক কিংবা বিজ্ঞাপনের কাজে দেখা যায়নি। এবার ওই ২ তারকাশিল্পী কাজ করেছেন একটি বিজ্ঞাপন চিত্রে।

Shamol Bangla Ads

জানা যায়, সিমপ্লেক্স করপোরেশন লিমিটেডের চেংহুং এসির বিজ্ঞাপনে তাদের একসঙ্গে দেখা যাবে। বিজ্ঞাপনটি নির্দেশনা দিয়েছেন ছোটপর্দার গুণী নির্মাতা সাগর জাহান। সম্প্রতি রাজধানীর বনশ্রীতে এর দৃশ্যধারণ শেষ হয়েছে। অপি-তাহসান ছাড়াও এতে মডেল হিসেবে রয়েছেন সাদিয়া তানজিন, রাই রাজন্য ও মেহেজাবিন নুর। শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন টিভি চ্যানেল ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার হবে।

বিজ্ঞাপনে কাজের বিষয়ে অপি করিম বলেন, সাগর জাহানের সঙ্গে বহু বছর নাটকে কাজ করিনি। নতুন বিজ্ঞাপনে কাজ করতে এসে তা একবারও তা মনেই হয়নি। আগের মতোই বেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই তার সঙ্গে বিজ্ঞাপন চিত্রটির কাজ শেষ করেছি। তাহসান খান বলেন, লম্বা বিরতির পর সাগর জাহানের সঙ্গে কাজ হয়েছে। এটি তার প্রথম বিজ্ঞাপন। নাটকের মতো বিজ্ঞাপনেও তার সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছি। আশা করছি, বিজ্ঞাপন চিত্রটি সবার পছন্দ হবে।

Shamol Bangla Ads

নির্মাতা সাগর জাহান বলেন, ২০১৬ সালের দিকে অপি করিম ও তাহসান খানকে নিয়ে নাটক নির্মাণ করার ইচ্ছা ছিল। ২ জনের একসঙ্গে ডেট পাওয়া যাচ্ছিল না বলে কাজটি শেষ পর্যন্ত হয়নি। তাদের ২ জনকে নিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছা ছিল অনেকদিনের। তবে নাটকে নয়, অবশেষে বিজ্ঞাপনে তাদের জুটি করে কাজ করেছি। পরিচালনা ক্যারিয়ারে অসংখ্য নাটক নির্মাণ করলেও প্রথমবার বিজ্ঞাপন বানানোর সুযোগ হয়েছে। বিজ্ঞাপনের মূল ভাবনা আমারই। বড় একটি টিম কাজ করেছে। তাহসান ও অপির সঙ্গে আলাদা আলাদা কাজ হয়েছে। সে সুবাদে তাদের সঙ্গে সুম্পর্ক গড়ে ওঠে। বিজ্ঞাপনে কাজ করে আরও ভালো লেগেছে। অনেকদিন পর অপির সঙ্গে কাজ হলো। তাহসান খানের সঙ্গে অসংখ্য নাটক করেছি। তার সবকিছুতেই ভালোলাগা ফিল হয়। এবার ব্যতিক্রম হয়নি। প্রথমবার বিজ্ঞাপনে কাজ করেছি বলে অনেক শঙ্কার মধ্যে ছিলাম। তারা ২ জন আমাকে বেশ সহযোগিতা করেছেন বলে সেই শঙ্কা কেটে গেছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার পথচলায় নতুন একটি দিক উন্মোচিত হলো।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!