শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছেন উপজেলা ছাত্রদল। ১৯ জুন বৃহস্পতিবার সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ১৫ দিনব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলা ছাত্রদলের অধিনস্থ শ্রীবরদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে ওই বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।

শ্রীবরদী সরকারি কলেজ,আয়শা আইনউদ্দিন মহিলা কলেজসহ উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ধারাবাহিকভাবে এই কর্মসূচি চলবে ১৫ দিনব্যাপী।
বৃক্ষ রোপণকালে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি, সদস্য সচিব জাকির খান, কলেজ ছাত্রদলের সদস্য সচিব এরিখ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাদ্দাম,আরমান, সদস্য নাসির,আশিক, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক চঞ্চল হাসান, সাইয়ুম সহ কলেজ ছাত্রদলের বরাত,মোয়াজ, অনিক, নাহিদ, নাফি, তাসিরসহ ছাত্র নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




