ads

বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপিএলের নতুন চেয়ারম্যান মাহবুব আনাম, সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম

গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে যোগ দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। ঈদের ছুটি শেষে ১৯ জুন বৃৃহস্পতিবার বোর্ড সভায় বসেছিলেন বিসিবির পরিচালকরা। সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড পরিচালক মাহবুব আনামকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

আরেক বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হিসেবে থাকছেন। আর বিসিবি পরিচালক ফাহিম সিনহাকেও কাউন্সিলের সদস্য হিসেবে রাখা হয়েছে।

জানা যায়, এদিনের সভায় প্রেসিডেন্টস এডভাইজার কমিটিতে ৩ জনকে উপদেষ্টা হিসেবে মনোনীত করেছেন বিসিবি সভাপতি। পর্যটন খাত বিশেষজ্ঞ সাখাওয়াত হোসেনকে ক্রিকেট পর্যটন উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি দীর্ঘদিন দেশের পর্যটন উন্নয়ন নিয়ে কাজ করছেন। এই অঙ্গনে কাজ করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারও পেয়েছেন তিনি।

Shamol Bangla Ads

ক্রিকেট উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে আবিদ হোসেন সামিকে। তিনি একজন ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করছেন। ঘরোয়া ক্রিকেটে ম্যাচও খেলেছেন। স্থানীয় পর্যায়ে কোচিংয়েও দেখা গেছে তাকে।

এদিকে প্রেসিডেন্টস কমিটির আইন উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার শাইখ মাহাদীকে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads