ads

বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশ মাতাবেন রিশাদ

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৯, ২০২৫ ১:৫২ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে আবারও দল পেয়েছেন রিশাদ হোসেন। এবারও তাকে দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স। বিগ ব্যাশ ড্রাফট ২০২৫ (রাউন্ড-২) থেকে ১৩ নম্বর পিক হিসেবে লেগস্পিনারকে দলে ভিড়িয়েছে দলটি।

Shamol Bangla Ads

বিগ ব্যাশের সর্বশেষ মৌসুমেও (২০২৪-২০২৫) হোবার্টের স্কোয়াডে ছিলেন রিশাদ। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যস্ততার কারণে ওই মৌসুমে খেলা হয়নি টাইগার লেগস্পিনারের। কিন্তু সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৫-২০২৬ মৌসুমে হোবার্টের হয়ে খেলবেন রিশাদ।

জানা যায, আগামী ২১ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশ লিগের ১৫তম আসর। ২০২৬ সালের ২৫ জানুয়ারি ফাইনালের মাধ্যমে পর্দা নামবে ওই আসরের। টুর্নামেন্টে প্রতিযোগিতা করবে ৮টি দল। লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিশাদের দল হোবার্ট।

Shamol Bangla Ads

সর্বশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে শিরোপা জিতেছেন রিশাদ। এর আগে ফরচুন বরিশালের হয়ে জিতেছেন বিপিএল শিরোপা।

Need Ads
error: কপি হবে না!