ads

সোমবার , ১৬ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সচিবালয়ে ফের আন্দোলনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৬, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। ঈদের ছুটির পর ১৬ জুন আজ সোমবার তারা সচিবালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন। বেলা ১১টার পর ৬ নম্বর ভবনের সামনে কর্মচারীরা জমায়েত করে। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে।

Shamol Bangla Ads

জানা যায়, বিক্ষোভ থেকে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের এই আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন কর্মচারীরা।
বিক্ষোভ সমাবেশে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবির ও মো. নুরুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত রয়েছেন।

গতকাল ঘোষিত কর্মসূচি অনুযায়ী অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টাকে স্মারকলিপি দেবেন তারা। গত ২২ মে বৈঠকে সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পরে ২৫ মে সন্ধ্যায় প্রকাশ করা হয় গেজেট।

Need Ads
error: কপি হবে না!