ads

রবিবার , ১২ জুন ২০১৬ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিতু হত্যা মামলা তদন্তে এসি কামরুজ্জামান

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ১২, ২০১৬ ৪:০৯ অপরাহ্ণ

sচট্টগ্রাম প্রতিনিধি : পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু আক্তার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। নতুনভাবে নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার মো.কামরুজ্জামানকে তদন্তের দায়িত্ব দিয়েছেন সিএমপি কমিশনার মো.ইকবাল বাহার।

Shamol Bangla Ads

১১ জুন শনিবার রাতে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের আদেশ দেন সিএমপি কমিশনার।

নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মোকতার আহমেদ তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের বিষয়টি জানিয়েছেন।

Shamol Bangla Ads

এর আগে শনিবার সকালে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছিলেন সিএমপি কমিশনার।

গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর ও আর নিজাম রোডে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম ‍মিতু।

এ ঘটনায় বাবুল আক্তার নিজে বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন।

Need Ads