মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলা নির্বাচনের বিএনপিসহ ১৯ দলীয় জোট মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাড. মারুফ আহমেদ বিজন মেহেরপুর শহরের বড় বাজার এলাকা, গড়পাড়া, মন্ডলপাড়া, কাশ্যবপাড়া, ফৌজদারীপাড়ায় গনসংযোগ করেন। গতকাল শনিবার দুপুরের দিকে তিনি ওই গনসংযোগ করেন। এসময় তিনি ভোটাদের কাছে ভোট ও দোয়া প্রার্থানা করেন। গনসংযোগকালে তার সাথে ছিলেন পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপি নেতা খাইরুল বাশার, রুহুল আমীন পানু, হানিফ, ছাত্রদল নেতা মামুন, মালেক প্রমুখ। গনসংযোগ কালে তারা উপজেলা পদের ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের পক্ষেও ভোট প্রার্থনা করেন।




