ads

রবিবার , ১৫ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাইটহুড উপাধিতে ভূষিত কিংবদন্তি ফুটবলার বেকহ্যাম

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৫, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ

অবশেষে ব্রিটেনের অন্যতম সম্মানজনক উপাধি পেলেন ইংল্যান্ডের সাবেক ফুটবল অধিনায়ক ও বিশ্বজুড়ে পরিচিত ফ্যাশন আইকন ডেভিড বেকহ্যাম। ব্রিটিশ রাজা চার্লস তৃতীয়ের জন্মদিন উপলক্ষে দেওয়া এক সম্মাননাপত্রে ‘ক্রীড়া ও দাতব্য’ কার্যক্রমে বিশেষ অবদানের জন্য শুক্রবার তাকে নাইটহুডে ভূষিত করেছে যুক্তরাজ্যের রাজপরিবার।

Shamol Bangla Ads

নাইটহুড উপাধি পাওয়ায় বেকহ্যাম এখন থেকে ‘স্যার ডেভিড বেকহ্যাম’ নামে পরিচিত হবেন। তার স্ত্রী, সাবেক পপ গায়িকা ও ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া বেকহ্যাম হবেন ‘লেডি বেকহ্যাম’।

৫০ বছর বয়সী এই তারকা ২০০৩ সালে ‘অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’-এর অফিসার খেতাব পেয়েছিলেন। সেটি ছিল তুলনামূলকভাবে কম মর্যাদার একটি স্বীকৃতি। পরে ভিক্টোরিয়াও ফ্যাশন শিল্পে অবদানের জন্য একই সম্মাননা পেয়েছিলেন।

Shamol Bangla Ads

নাইটহুড উপাধিতে ভূষিত হওয়ার পর বেকহ্যাম বলেন, ‘পূর্ব লন্ডনে বেড়ে ওঠা একজন ব্রিটিশ হিসেবে এমন সম্মান পাবো ভাবিনি কখনও। এটি সত্যিই আমার জন্য গর্বের মুহূর্ত।’

তিনি আরো বলেন, ‘আমি সৌভাগ্যবান যে, এমন সব কাজ করতে পেরেছি যা আমাকে আনন্দ দেয়, আর সেই কাজের জন্যই স্বীকৃতি পেয়ে আমি কৃতজ্ঞ।’

বেকহ্যামের এই নাইটহুড পাওয়া অনেক বছরের প্রচেষ্টার ফসল। ফুটবলের গণ্ডি পেরিয়ে নিজেকে তিনি গড়ে তুলেছেন বিশ্বব্যাপী এক অনন্য ব্র্যান্ড হিসেবে।

Need Ads
error: কপি হবে না!