ads

রবিবার , ১৫ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে নিহার দুই নাটক

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৫, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ

তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা। অভিনয় ক্যারিয়ার বেশিদিনের নয়। অল্প সময়ের ব্যবধানে একের পর এক নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। গেল ঈদে তার অভিনীত নাটক ‘আশিকি’ ইউটিউব ট্রেন্ডিংয়ে জায়গা করে নেয় শীর্ষে। সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায় ৮ জুন রাতে। ২৪ ঘণ্টার মধ্যেই দেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে নাটকটি জায়গা করে নেয় শীর্ষে। এখন পর্যন্ত নাটকটি দেখা হয়েছে ১ কোটি বারেরও বেশি। নাটকে নিহার সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান।

Shamol Bangla Ads

জানা যায়, ইমরোশ শাওনের পরিচালনায় ‘আশিকি’ নাটকের পাশাপাশি নিলয়-হিমি অভিনীত ‘কোটি টাকার চেয়ারম্যান’ এবং ইয়াশ-মালাইকা চৌধুরী অভিনীত ‘ক্ষতিপূরণ’ নাটক দুটিও রয়েছে ট্রেন্ডিংয়ে। এই তিনটি আলোচিত নাটকের পাশাপাশি এবার ট্রেন্ডিংয়ে উঠে এসেছে নিহা অভিনীত আরও একটি নাটক।

Shamol Bangla Ads

নাটকটির নাম ‘ঘ্রাণ’। ‘ধূপছায়া’ এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায় ১০ জুন। মুক্তির দুই দিনে এটি তিন মিলিয়নের মতো ভিউ স্পর্শ করে! ঈদের নাটকের মধ্যে এটির অবস্থান চারে হলেও দেশে সার্বিক ইউটিউব কনটেন্টের বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির অবস্থান এখন ৮ নম্বরে!

মাশরিকুল আলম পরিচালিত ‘ঘ্রাণ’-নিহার সহশিল্পী জিয়াউল ফারুক অপূর্ব। সব মিলিয়ে নিহার বৃহস্পতি এখন তুঙ্গে।

নিজের নাটকে দর্শকসাড়া নিয়ে নিহা বলেন, ঈদে আমার অভিনীত ‘আশিকি’ ও ‘ঘ্রাণ’ অনেক দর্শক দেখেন, ভালো লেগেছে। এত কম কাজ করি, তার পরও দর্শক আমার নাটক দেখেন; এটি আমার জন্য আশীর্বাদ। দর্শকদের ধন্যবাদ দিতে চাই। কারণ তারা আমার নাটকগুলো দেখেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালে ঈদুল ফিতরে প্রবীর রায় চৌধুরীর ‘লাভ সেমিস্টার’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে নিহার।

Need Ads
error: কপি হবে না!