ads

শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান  

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। ১২ ডিসেম্বর শুক্রবার রাত পৌনে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ওই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।

Shamol Bangla Ads

এর আগে রাত ৯টায় জরুরি বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি আপনাদের এখন যে বার্তা দেব, এই বার্তা সারা দেশের মানুষের জন্যেই একটা স্বস্তির বার্তা নিয়ে আসবে। আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, যিনি দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে এবং বিগত প্রায় এক যুগ ধরে তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের যে ছাত্র গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আমাদেরকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন, আমাদের সেই সংগ্রামী নেতা, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছাবেন।

তিনি বলেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাইছি।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও মেজর (অব.) হাফিজ উদ্দিন প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!