ads

বৃহস্পতিবার , ১২ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে লুকোচুরি খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুন ১২, ২০২৫ ১০:৩৬ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে লুকোচুরি খেলতে গিয়ে  বিদ্যুতায়িত হয়ে সালমান ফার্সি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে৷ ১২ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর নাকশী এলাকায় ওই ঘটনা ঘটে। মৃত ওই শিশু উপজেলার উত্তর নাকশী এলাকার ইলিয়াস হোসেনের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর নাকশী এলাকায় নিজ বাড়িতে সমবয়সী ছেলেদের সঙ্গে লুকোচুরি খেলছিল সালমান। একপর্যায়ে পাশের বাড়ির হযরত আলীর ঘরে লুকাতে যায় সে। এদিকে ওই ঘরের ভেতর অটো রিক্সার ব্যাটারি চার্জ দেওয়া ছিল। এসময় সালমান ওই ব্যাটারির চার্জিং পয়েন্টে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে খেলার সাথীদের ডাক চিৎকারে সালমানের মা ও আশেপাশের লোকজন সালমানকে উদ্ধার করে শেরপুর জেলা

 সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে৷

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!