ads

মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আরিফ হাসানের কবিতা ‘ডিগবাজি’

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৩, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ

অবিরাম পথে হাঁটি, সাথে হাঁটে ছায়া
ছায়া কখনও আমার সমান হয়
কখনও দীর্ঘ হয়
দীর্ঘ হতে হতে
অধিকার করে নেয় সমস্ত পৃথিবী
কখনও খাটো হয়
খাটো হতে হতে
আমূল প্রবেশ করে আমার ভেতরে

Shamol Bangla Ads

মুডে থাকলে রেস খেলি নিজের ছায়ার সাথে
হেরে গেলে সে আমাকে ভেংচি কাটে
মনে ফূর্তি থাকলে মাঝেমধ্যে
ছায়ার উপরে ডিগবাজি খাই

জানি, আলো নিভে গেলে
ছায়াটা মিলিয়ে যাবে শূন্যে
ফুরাবে সকল খেলা!

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!