ads

মঙ্গলবার , ১০ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৮১
১৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিন আগামী ১৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ মার্চ মঙ্গলবার সাংবাদিকদের ওই তথ্য জানান প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

Shamol Bangla Ads

ওইসময় তিনি আরও বলেন, করোনাভাইরাসের কারণে জনসমাগম এড়িয়ে মুজিব বর্ষের অনুষ্ঠান উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। জনসমাগম হবে এমন অনুষ্ঠানগুলো আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। তবে ঘরে বসে দেশবাসী টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুজিব বর্ষের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

এর আগে সোমবার সন্ধ্যায় গণভবনে কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণ যেন ঝুঁকির মুখে না পড়ে, তাই মুজিববর্ষ উদযাপনে সব কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। বিশ্বজুড়ে সমস্যার কারণে আমন্ত্রিত অতিথিরাও মুজিববর্ষের অনুষ্ঠানে আসতে পারছেন না। জনগণের কল্যাণ আগে, পরে উদযাপন। তাই আনুষ্ঠানিকতা করা হবে জনগণকে ঝুঁকিমুক্ত রেখে।

Shamol Bangla Ads

এর আগে করোনা ভাইরাসের প্রভাবে ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সীমিত করার কথা জানান কামাল আবদুল নাসের চৌধুরী। বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বৈঠক শেষে গণমাধ্যমকে ওই সিদ্ধান্তের কথা জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপি ‘জয় বাংলা’ স্লোগান দিতে আর লজ্জা পাবে… পরবর্তী সংবাদ করোনাভাইরাসে আক্রান্ত ২ জন সুস্থ : আইইডিসিআর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads